বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আওয়ামী লীগের হামলায় মাদারীপুরে বিএনপির ১০ নেতাকর্মী আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:৩৬ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ২:৪৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি নেতাসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এই ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে রয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লা, জেলা তাতি দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা যুবদল নেতা রনি বেপারী, ছাত্রদল নেতা ইমন বেপারী ও মাদারীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি শাজাহান মোল্লা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শরিয়তপুরের জাজিরা পদ্মা সেতু টোল প্লাজার কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল চলাচলের সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের খবর পেয়ে শিবচরের বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তখন বিএনপি ও আওয়ামী লীগ/ছাত্রলীগের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এতে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লাসহ ১০ জন আহত হন।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শরিয়তপুরের জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল এবং মাদারীপুরের সহকারি পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   আওয়ামী লীগ   হামলা   মাদারীপুর   বিএনপি   ১০ নেতাকর্মী   আহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close