প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ১২:৪৪ PM

সংগৃহীত ছবি
কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের কারণে বন্ধ থাকা যান চলাচল প্রায় সাড়ে চার ঘণ্টা পর ঢাকাখুলনা মহাসড়কে স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক এবং সকাল সোয়া ১০টার দিকে ঢাকাখুলনা মহাসড়কে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় মহাসড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
যানবাহন চলাচলের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক ও সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে ভোর ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দিতে দেশীয় অস্ত্র হাতে নিয়ে মিছিল করতেও দেখা যায়।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ