বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৩১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে প্রতিদিনই সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠনের নানা কর্মসূচি পালিত হয়।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, চলুন জেনে নেয়া যাক।

বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দুপুর ১২টায় গুলশান চেয়ারপারসনের অফিসে বসবেন কূটনীতিকরা। বিকেল পৌনে ৩টার দিকে রেডিসন ব্লু’তে এফএসডি আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব।
 
সন্ধ্যা ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
সকাল ১০টায় নয়াপলটনে বিএনপি কেন্দ্রীয় অফিসে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কন্টেন্ট উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
 
এনসিপি

বেলা সাড়ে ১১টায় বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
 
ফয়েজ আহমদ তৈয়্যব

বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের ডাক ভবন মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
 
ছাত্রশিবির

সকাল ৭টায় ঢাকা কলেজ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে  ছাত্রশিবির।
 
আন্তর্জাতিক ফিদায়ে মিল্লাত

সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের মুক্তিযোদ্ধা স্মৃতি হলে জমিয়তে উলামা হিন্দ ভারতের সাবেক সভাপতি,বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, ভারতের সাবেক প্রধান পৃষ্ঠপোষক আমিরুল হিন্দ, ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সাইয়েদ আস‌আদ মাদানী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ‘আন্তর্জাতিক ফিদায়ে মিল্লাত কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও  প্রভাবশালী আলেম হযরত মাওলানা ফজলুর রহমান। বিশেষ অতিথি থাকবেন জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী, জমিয়তে উলামা নেপালের সভাপতি মাওলানা খালেদ সিদ্দিকী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিববুল্লাহ বাবুনগরী, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close