বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং আগামী ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার হাবিবপুর ঈদগাহ ময়দানে সম্মিলিত খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি, সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে এ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও তাওহিদি জনতা অংশ নেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মুফতি সাইদুর রহমান, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা রুহুল আমিন কাসেমী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মাদুল্লাহ, মুফতি মিজান, মুফতি শিহাব, মাওলানা সাখাওয়াত উল্লাহ মুহিব, মাওলানা ফজলুর রহমান কাসেমী, হাফেজ মুজিবুর রহমান খান, মাওলানা আবুল কালাম, মাওলানা মাহবুব, মুফতি আনিসুর রহমান, মুফতি মোশাররফ হোসেন, মাওলানা রাকিবুল ইসলাম, হাফেজ মাসুদুর রহমান, মাওলানা জামিল, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান খান, মাওলানা ইয়াসিন খান ও মুফতি সাব্বির আহমেদ খান প্রমুখ।

বক্তারা বলেন, খতমে নবুয়াত ইসলামের মূল ভিত্তি, আর কাদিয়ানীরা এ বিশ্বাসের পরিপন্থী। তাই তাদের অমুসলিম ঘোষণা করা দেশের মুসলমানদের ন্যায়সঙ্গত দাবি। তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কাদিয়ানী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close