বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচন জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হবে।

আজ বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাত সদস্যের কানাডিয়ান পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
 
প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে চলমান সংস্কার কার্যক্রম এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি বিষয়ে অবহিত করে বলেন, “আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে এক নতুন জাগরণ ঘটছে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হবে।”
 
রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‌“রোহিঙ্গা সংকটের আট বছর পার হয়েছে। তাদের স্বদেশে প্রত্যাবর্তনই একমাত্র কার্যকর সমাধান-এর কোনো বিকল্প নেই।” 

রোহিঙ্গা ইস্যু টেনে প্রধান উপদেষ্টা আরো বলেন, “প্রায় ১২ লাখ মানুষ বাংলাদেশে বসবাস করছে। হাজার হাজার শিশু জন্ম নিয়েছে, বড় হচ্ছে- কিন্তু তারা জানে না তাদের নাগরিকত্ব বা ভবিষ্যৎ কী হবে, তারা ক্ষুব্ধ। এখন তহবিল সংকট দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করছে।”
 
এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় উল্লেখ করে সালমা বলেন, “আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যুতে কথা বলে আসছি। বিশ্বকে এখনই তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দিতে হবে।”
 
সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন, “তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে বিবৃতি দেবেন এবং কানাডার পক্ষ থেকে এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।”

এছাড়াও সাক্ষাৎকালে উভয়পক্ষ তৈরি পোশাক, কৃষি ও অন্যান্য খাতে সম্ভাব্য বাণিজ্য সুযোগ এবং বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি শিল্পে কানাডিয়ান বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তরুণ   নেতৃত্ব   প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close