বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২:৫৭ পিএম

সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা মুখোশ ও হেলমেট পরে হঠাৎ আক্রমণ চালাচ্ছে, ফলে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, রাজধানীতে শঙ্কার কোনো কারণ নেই। তিনি জানান, “কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। গত কয়েক দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলে জড়িত ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।”

তিনি আরও জানান, গ্রেপ্তারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে এসেছে এবং হামলার সময় অনেকেই হেলমেট ও মাস্ক ব্যবহার করছে। এমনকি এসব কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদেরও সম্পৃক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ঢাকা   জেলা   বিজিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close