সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ইলিশ ধরার জালে উঠে এলো ১৮ কেজির পাঙ্গাস
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ২:৫১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকি উপজেলা সংলগ্ন পায়রা নদীতে এক জেলের জালে ১৮ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ ধরা পড়েছে। পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন নদীতে মাছটি ধরা পড়ে।

আজ বুধবার (১২ নভেম্বর) সকালে ১৮ কেজি ওজনের মাছটি ধরা পড়ে।

জানা যায়, স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার ইলিশ ধরার জালে বুধবার সকালে এই মাছটি ধরা পড়ে। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙ্গাস মাছ খুব কমই দেখা যায়। বিশাল আকারের এই মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা। পরে পাঙ্গাসিয়া আল মদিনা সুপার মার্কেটের স্থানে মাছটি বিক্রির জন্য আনা হয়। স্থানীয় ক্রেতারা মাছটি ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫,৩০০ টাকায় কিনে নেন।

জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, “শীতের মৌসুমের প্রথম দিকে প্রায়ই পাঙ্গাস পেয়ে থাকি আমরা জেলেরা। তবে বরাবর ছোট মাছ পেলেও, এবার এত বড় পাঙ্গাস পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পাঙ্গাস   মাছ   পায়রা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close