বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ফেনসিডিল মামলায় বেনাপোলের হাফিজুরের ১০ বছরের জেল
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১:০২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনসিডিল রাখার দায়ে বেনাপোলের পুটখালী এলাকার মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) যশোরের বিশেষ জজ এস. এম. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান বেনাপোলের পুটখালী গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ নভেম্বর সকালে পুটখালী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালায় বেনাপোল সীমান্তের বিজিবি সদস্যরা। অভিযানে হাফিজুর রহমান ও তামিম হোসেন মোবারক নামে এক কিশোরকে আটক করা হয়। হাফিজুরের কাছ থেকে ৯০ বোতল এবং তামিমের কাছ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার জাকির হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই মাসুম বিল্লাহ হাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং তামিমের বিরুদ্ধে শিশু আইনে দোষীপত্র প্রদান করেন।

এরপর দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বেনাপোল   জেল   আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close