বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির (৩০) নামে এক ছাত্রদল নেতার হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাব্বির মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সিরাজুল ইসলামের ছেলে। তিনি চন্দ্রিমা মডেল টাউনের ১০ নম্বর রোডের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।

তার সহকর্মী আকাশ জানান, সকালে সাব্বিরের রুমমেট বাবু ফোন দিয়ে জানায়, সাব্বির দরজা খুলছে না। পরে দরজা ভেঙে দেখা যায়, তিনি ফ্লোরে পড়ে আছেন, হাত বাঁধা অবস্থায়। ফ্যানের সঙ্গে থাকা রশি ছিঁড়ে গেছে এবং গলায় দাগ রয়েছে।

বাসার অতিথি সোহেল বলেন, সকালে সাব্বির নাস্তা আনতে টাকা দিয়েছিলেন। ফিরে এসে দরজা বন্ধ পেয়ে দারোয়ানকে ডাকার পর আকাশ এসে দরজা ভাঙেন। এরপর দেখা যায়, তিনি নিথর অবস্থায় পড়ে আছেন।

ঘটনার পর সাব্বিরের সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে অনেকে হাসপাতালে ছুটে যান।

সাব্বিরের বড় ভাই আব্দুল আজিজ জানান, “আমরা কিছুই জানতাম না। খবর পেয়ে হাসপাতালে এসেছি। কয়েক দিন আগেও তার সঙ্গে কথা হয়েছে।”

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে হাত বাঁধা ছিল এবং গলায় দাগ রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।”






আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close