বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরকারি মেডিকেলে ভর্তিতে ২৮০ আসন কমল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:৩০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সে আসন সংখ্যা পুনর্নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত মোতাবেক ২৮০টি আসন কমিয়ে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০০।

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা ১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি পাঠানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে।

চিঠিতে বলা হয়, ৩০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পুনর্বিন্যাস করা হয়েছে।

বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ৩৮০টি আসন ছিল। নতুন সিদ্ধান্তে কমে দাঁড়াল ৫ হাজার ১০০-তে। এর মধ্যে ঢাকা মেডিকেলে কলেজসহ ১৪টি মেডিকেলে ৩৫৫টি আসন কমানো হয়েছে, আর তিনটি মেডিকেলে ৭৫ আসন বাড়ানো হয়েছে।

চিঠি অনুযায়ী, দেশের প্রথম সারির পুরোনো আটটি মেডিকেল কলেজ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশালের শেরেবাংলা, স্যার সলিমুল্লাহ (ঢাকা) এবং রংপুর মেডিকেল কলেজে ২৫টি করে আসন কমানো হয়েছে। আগে এসব প্রতিষ্ঠানে ২৫০টি আসন ছিল, এখন তা দাঁড়িয়েছে ২২৫।

এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৫টি কমিয়ে ২৩০ থেকে ২২৫টি আসন করা হয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজ থেকে ৫০টি এবং নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজ থেকে ২৫টি করে কমিয়ে ৫০ আসন নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও টাঙ্গাইল মেডিকেল কলেজ ২৫টি করে বাড়িয়ে আসন হয়েছে ১২৫টি এবং পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫টি বাড়িয়ে ১০০টি করা হয়েছে।

অন্যান্য মেডিকেল কলেজের আসন সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে ২০০ করে আসন রয়েছে কুমিল্লা, খুলনা, বগুড়ার শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে। ১০০ করে আসন রয়েছে পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর ও মুগদা মেডিকেল কলেজে। এ ছাড়া গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেলে ১২৫টি করে, এবং সুনামগঞ্জ মেডিকেলে ৭৫টি আসন রয়েছে। চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।



স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:   মেডিকেল   ভর্তি   ২৮০ আসন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close