বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ AM

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানাতে শিক্ষক, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন। নবীনবরণ উপলক্ষে নবীনদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজাপুর উপজেলা সভাপতি এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সম্পাদক বাহাউদ্দিন বাচ্চু, বিএনপি ৫নং বড়ইয়া ইউনিয়নের সভাপতি শাহ মো. ফারুক, স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক রতন দেবনাথ, যুবদলের রাজাপুর উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, ছাত্রদলের রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি ও সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা।

এসময় অতিথিরা শিক্ষার্থীদের দায়িত্বশীল, নৈতিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা শিক্ষার মানোন্নয়নে কলেজ কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দেন। 


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  রাজাপুর   কলেজ   নবীনবরণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close