বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুন্দরবনে বনদস্যু সুমন বাহিনীর হাতে এক জেলে অপহৃত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:১৬ পিএম

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার অস্থায়ী শুঁটকি পল্লীর মাঝেরকেল্লার লইট্রাখালী খাল থেকে মুক্তিপনের দাবিতে জেলে হাফিজুল হাওলাদার (৩৫) নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু সুমন বাহিনীর সদস্যরা। 

সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে সুন্দরবনের লইট্রাখালী খালে অন্যজেলের সাথে মাছ ধরার সময় জেলে হাফিজুলকে তাদের ফিশিং ট্রলার থেকে অপহরণ করে অস্ত্রধারী বনদস্যুরা। অপহৃত জেলেকে অন্য একটি ট্রলারে করে সুন্দবনের গহীনে নিয়ে যায় তারা। দুবলা ফিসারম্যান গ্রুপ ও সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।   

এসময় ফিশিং ট্রলারের মাঝি শাহিনকে দুইটি মোবাইল নম্বর দিয়ে বলে, দুই দিনের মধ্যে যোগাযোগ করতে। তবে মুক্তিপণের পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

অপহৃত জেলে হাফিজুল বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। চলতি বছরের ২৬ নভেম্বর থেকে দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু হওয়ার পর এই প্রথম কোনো জেলে অপহরণের ঘটনা ঘটে। এঘটনায় গোটা শুঁটকি পল্লীতে জেলে-মহাজনদের মাঝে দস্যু আতঙ্ক দেখা দিয়েছে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, সোমবার ভোরে হাফিজুলসহ ৮ জন জেলে লইট্রাখালী খালে মাছ ধরতে যান। এ সময় বনদস্যু সুমন বাহিনীর সদস্যরা একটি ট্রলারে করে এসে হাফিজুলকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ট্রলারের মাঝিকে দুইটি মোবাইল নম্বর দিয়ে যায় এবং মুক্তিপণের বিষয়ে যোগাযোগের কথা জানায়।


দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় জানান, হাফিজুল দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ি থেকে মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনের খালে গিয়ে বনদস্যুদের কবলে পড়েছে। বিষয়টি কোষ্টগার্ডকে জানানো হয়েছে। অচিরেই বনদস্যু দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   বনদস্যু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close