সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      
প্রস্তুতি সত্ত্বেও ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে অস্বস্তি থেকে যায়: গিরিজা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গিরিজা ওক গডবলে। এবার মুখ খুলেছেন অভিনয়শিল্পীদের বাস্তবসম্মত কিছু বিষয় নিয়ে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। ‘থেরাপি শেরাপি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন গিরিজা। এতে তার বিপরীতে আছেন গুলশান। তার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছে গিরিজাকে।

তিনি বলেন, “অভিনয়শিল্পীদের গল্পের প্রয়োজনে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলতে হয়। চরিত্র বাস্তবসম্মত করে তুলতে অংশ নিলেও অনেকেই বোধ করেন অস্বস্তি।”

তিনি আরো বলেন, “ক্যামেরা চলা শুরু করলে কখনও মনে হয়, ঠিক করছি তো? থামব নাকি? এই অংশটা ঠিক লাগছে তো? এগুলো অনেকটাই ‘গ্রে জোন’।” 


এদিকে সহশিল্পীর কারণে অনেক সময় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কঠিন হয়ে পড়ে। তবে গুলশান তার উল্টো বলে জানিয়েছেন গিরিজা। তার সহযোগীতাপূর্ণ আচরণের কারণে শুটিং সহজ হয়েছে বলে জানান তিনি।

গিরিজার বলেন, “গুলশান এতটাই ভাবুক আর পেশাদার! সে নিজের ভ্যানিটি ভ্যান থেকে তিন-চার রকম বালিশ এনে দিল -ছোট, বড়, নরম, শক্ত। তারপর বলল, ‘তুমি যেই বালিশটাতে আরাম বোধ করো, সেটাই নাও।’ দৃশ্য চলাকালীন অন্তত ১৬-১৭ বার জিজ্ঞেস করেছে, ‘তুমি ঠিক আছো তো?”

এছাড়াও শুটিংয়ের দৃশ্যের প্রসঙ্গে তিনি আরো বলেন, “ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সাধারণত ‘ইনটিমেসি কোঅর্ডিনেটর’-রা উপস্থিত থাকেন। পুরো সেটের পরিবেশ এমনভাবে তৈরি করা হয় যাতে অভিনেতা-অভিনেত্রীরা স্বচ্ছন্দ বোধ করেন। আগেই আলোচনাও হয় কীভাবে দৃশ্যটি হবে, কতটা দেখা যাবে, কোথায় কাট হবে। পুরো পরিকল্পনাটা পরিষ্কার থাকে। তবু সব প্রস্তুতি সত্ত্বেও কিছু মুহূর্তে মানসিক অস্বস্তি থেকে যায়।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শুটিং   বলিউড   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close