বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঝটিকা মিছিলের পরিকল্পনা, আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:০৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (১০ নভেম্বর) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে ডিবি।

ডিবির বার্তায় উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও এতে সক্রিয় অংশগ্রহণের সাথে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিকভাবে পরিচয় প্রকাশ করা হয়নি।

এরআগে, গত রবিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত ১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছিল ডিএমপি। এর ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিষিদ্ধ দলের বিভিন্ন কর্মসূচি বানচাল করতে গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “ওপেন সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমাদের গোয়েন্দা ও সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে।”

উল্লেখ্য, কয়েক দিন ধরে বিভিন্ন ফেসবুক পেজ থেকে রাজনীতি আওয়ামী লীগের কয়েকজন নেতা ১৩ নভেম্বর ঢাকা শহরে লক ডাউন কর্মসূচি সফল করার নির্দেশনা দিচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   নেতাকর্মী   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close