বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
লকডাউন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ সারাদেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে ইতোমধ্যে মাঠে নামানো হয়েছে অতিরিক্ত ফোর্স এবং জোরদার করা হয়েছে টহল, তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম।


সূত্র জানায়, ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। এদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন হুমকি দিচ্ছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে—এমন আশঙ্কা খুব বড় নয়, তবু সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।


ডিএমপি সূত্রে জানা গেছে, গত শনিবার সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীর ৫০ থানার ওসিদের নাশকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকেই সাত হাজার পুলিশ সদস্য সড়কে মহড়া দিয়েছে। পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীকেও প্রয়োজন অনুযায়ী প্রস্তুত রাখা হয়েছে। ১০ নভেম্বর থেকে শুরু হবে বিশেষ সাঁড়াশি অভিযান, যা ঢাকার প্রবেশপথ, হোটেল, মেস ও শিক্ষাপ্রতিষ্ঠানের হলে পরিচালিত হবে।


র‌্যাব ও ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে গ্রেপ্তার, টহল ও সাইবার মনিটরিং বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় ইতোমধ্যেই অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জেলা থেকে কোনো নেতাকর্মী যেন ঢাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।


র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বলেন, “লকডাউনের তথ্য পাওয়ার পর থেকেই আমরা সতর্ক। কিছু তথ্য গুজব হতে পারে, তবুও যাচাই-বাছাই ছাড়া কিছুই উড়িয়ে দিচ্ছি না। সাইবার মনিটরিং ও টহল জোরদার করা হয়েছে।”


পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন জানান, আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে এবং যেকোনো নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, “ফ্যাসিবাদী গোষ্ঠী যদি আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জনগণই তাদের প্রতিরোধ করবে। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় দেশের নিরাপত্তা ও জনগণের পাশে রয়েছে।”


তিনি আরও জানান, যেসব সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ শুরু করেছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  আইনশৃঙ্খলা বাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close