বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
যুবলীগের ব্যানার তৈরীর অভিযোগে আটক দেবু মল্লিক ও নাহিদ রিমান্ডে
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় আটক হওয়া দেবু মল্লিক ও প্রতিষ্ঠান মালিক নাহিদ বিল্লাহর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল এ আদেশ দেন। এর আগে পুলিশ তাদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানায়। তাদের মধ্যে দেবু মল্লিক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার হিসেবে কাজ করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শেখ হাসিনার মামলা প্রত্যাহার ও আইসিটি আইন বন্ধের দাবিতে যুবলীগ বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। সেই বিক্ষোভের ব্যানার তৈরির কাজ চলছিল যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আই.এন.বি ডিজিটাল নামের প্রিন্টিং প্রতিষ্ঠানে। দূর থেকে ওই কাজের নেতৃত্ব দিচ্ছিলেন আনোয়ার হোসেন বিপুল।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুলের নেতৃত্বে ডিবি ও সাইবারক্রাইম ইউনিটের একাধিক দল ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কয়েকটি ব্যানার জব্দ করা হয়।

পুলিশের দাবি, ব্যানার তৈরি করে বিক্ষোভের নামে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছিল। ঘটনাস্থল থেকেই নাহিদ বিল্লাহ ও দেবু মল্লিককে হাতেনাতে আটক করা হয়। পরের দিন এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিন বাদী হয়ে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের ধারায় মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে। রবিবার এ মামলায় আটক দুইজনের একদিন করে রিমান্ডে মঞ্জুর করে আদালত।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close