বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাভারে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম
সাভারে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সাভারে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (৯ নভেম্বর) ভোররাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে পিওস (২১), একই এলাকার আজহার আলী সোহেলের ছেলে সালমান (২২), আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২০), হেলাল শেখের ছেলে শাকিল (২৪), মাসুদের ছেলে সোহাগ (১৮)। আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), পশ্চিম রাজাসন এলাকার ফেরদৌস হোসেন রুবেল (২৮), বক্তারপুর এলাকার শাকিল আহমেদ জয় (২৯), কাউন্দিয়া গোপাল বাবু রাজবংশীর ছেলে নিত্য বাবু রাজবংশী, (৫৫), পশ্চিম কলমা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল (৪২), তেঁতুলঝরা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান (২৭), ধামরাই চরশঙ্খর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩২), বক্তারপুর এলাকার কবির শেখের ছেলে আয়নাল শেখ (৩৮)। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবর রহমান সহ আওয়ামী সংগঠনের অন্যান্য নেতাদের ছবি সম্বলিত ১টি ডিজিটাল ব্যানার জব্দ করা হয়। 

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, দেশকে অস্থিতিশীল করে তুলতে এবং রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে সরকারবিরোধী ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল তারা। এমন গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাভার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close