বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ মার্কিন প্রবাসী নারী পর্যটক
মোংলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ১১:৫৩ PM

পরিবার নিয়ে সুন্দরবনে ঘুরতে এসে জালিবোট উল্টে নদীতে পড়ে নিখোঁজ হওয়া নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) সন্ধান এখনো মেলেনি। ৮ই নভেম্বর শনিবার থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌপুলিশ এবং বন বিভাগ। 

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বনের ঢাংমারী এলাকার রিসোর্ট 'ম্যানগ্রোভ ভেলী'তে রাত্রি যাপন শেষে পরিবারসহ একটি বোটে করে তারা মোংলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর মোহনায় পৌঁছালে প্রচন্ড ঢেউয়ে বোটটি উল্টে যায়। এতে বোটে থাকা ১৩ জনই নদীতে পড়ে যায়। পরে ১২ জনকে উদ্ধার করা গেলেও রিয়ানাকে পাওয়া যায়নি।

নিখোঁজ ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি। রিয়ানার সন্ধানে তার পরিবার এবং আত্মীয়-স্বজন মোংলাতে অবস্থান করেছেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, নিখোঁজ ওই নারী পর্যটক এর সন্ধানে শনিবার ৮ই নভেম্বর দুপুর থেকে একটানা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বন বিভাগ, নৌপুলিশ এবং কোস্টগার্ডের অভিযান চলছে। আমরা চেষ্টা করছি নিখোঁজ ওই নারী পর্যটককে জীবিত হোক অথবা মৃত হোক তার পরিবারের কাছে পৌঁছে দিতে। 


স্বদেশ প্রতিদিন/ এমএস



আরও সংবাদ   বিষয়:   নিখোঁজ মার্কিন প্রবাসী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close