বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে অভিযান, ৫ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৭:৪২ PM
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ হাজার কেজি পলিথিন জব্দ

নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ হাজার কেজি পলিথিন জব্দ

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে অদ্য পরিবেশ অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

বগুড়া, নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে ৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ০৬টি মামলায় মোট ৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সতর্কতামূলক বার্তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

একই দিনে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের টিকাটুলি এলাকায় পরিচালিত অভিযানে ০১টি মোবাইল কোর্টের মাধ্যমে ০৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের চালকদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে খুলনা ও ঢাকা মহানগরের টিকাটুলি এবং শ্যামলী এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় ০৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪টি মামলার মাধ্যমে মোট ৬৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করা হয় এবং বায়ুদূষণকারী নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। পরিবেশ অধিদপ্তর সর্বসাধারণকে পরিবেশ সংরক্ষণে সহযোগিতা ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পলিথিন নিয়ন্ত্রণে অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close