বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধানের শীষকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শ্রমিক সমাজ: রহমাতুল্লাহ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম
ধানের শীষকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শ্রমিক সমাজ: রহমাতুল্লাহ

ধানের শীষকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শ্রমিক সমাজ: রহমাতুল্লাহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে শ্রমিক সমাজের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

আজ রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষের সমর্থনে আয়োজিত ইতিহাসের সর্ববৃহৎ রিকশা সমাবেশ ও র‍্যালিতে এ কথা বলেন তিনি।

সমাবেশ শেষে সকাল ১০টা ৩০ মিনিটে বেলস পার্ক থেকে বিশাল র‍্যালিটি বের হয়ে আমতলা মোড়, সিএন্ডবি রোড, নথুল্লাবাদ, নতুন বাজার, জেলগেট ও সদর রোড প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে দুই শতাধিক রিকশা অংশ নেয়। চালকরা ধানের শীষ প্রতীকের গেঞ্জি পরে ব্যানার-ফেস্টুন হাতে শহরজুড়ে শোভাযাত্রা করেন, যা পুরো নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

রহমাতুল্লাহ তার বক্তব্যে বলেন, শ্রমিক সমাজ সবসময়ই বঞ্চিত থাকে। আওয়ামী লীগ শ্রমিকের অধিকারের কথা বলে ক্ষমতায় এসে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। বিএনপি কখনো শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, আবার কাউকে ক্ষমতা থেকে নামাতেও শ্রমিকদের ব্যবহার করে না।

তিনি আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন। আগামীতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির আলোকে শ্রমিক সমাজের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।

রহমাতুল্লাহ রিকশা চালকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে শ্রমিক গণজাগরণ সৃষ্টি করুন। শ্রমিক সমাজের ঐক্যই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করবে।

তিনি প্রতিশ্রুতি দেন, রাষ্ট্রক্ষমতায় এসে ৩১ দফার আলোকে শ্রমিকদের যথাযথ মর্যাদা ও পুনর্বাসন নিশ্চিত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশ শেষে রহমাতুল্লাহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন। এছাড়াও, মহানগর ও জেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এবং অসংখ্য শ্রমিক ও দুই শতাধিক রিকশা চালক সমাবেশ ও র‍্যালিতে অংশগ্রহণ করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বরিশাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close