প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:০০ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৭:০২ PM

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কোম্পানীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র্যালি
ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১টার দিকে বসুরহাট বাজার থেকে র্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট হাসপাতাল গেটে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।
র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যকালে ফখরুল ইসলাম বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। এই দিনে সৈনিক-জনতার ঐক্যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল। আজও সেই চেতনাকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
র্যালিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
পুরো বসুরহাট শহর জুড়ে বিএনপি নেতাকর্মীদের স্লোগান ও ব্যানার, ফেস্টুনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।