বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কাফনের কাপড় হাতে নিয়ে শিক্ষকদের শপথ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৬:১৫ PM

নিজেদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় হাতে শপথ নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই শপথ অনুষ্ঠিত হয়। শপথে তারা ঘোষণা দেন—‘দশম গ্রেড ও শতভাগ পদোন্নতি ছাড়া ঘরে ফিরবেন না।’


শিক্ষক নেতা আনিসুর রহমান আনিস বলেন, “একই যোগ্যতা নিয়েও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীরা দশম গ্রেডে বেতন পান, অথচ আমরা পাচ্ছি ১৩তম গ্রেড। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েও দিনমজুরের অর্ধেক বেতনে আমাদের কাজ করতে হয়।”


তিনি আরও বলেন, “যখন বেতন–ভাতা বাড়ানোর কথা আসে, তখন বলা হয় কোষাগারে টান আছে। কিন্তু দেশে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে, সেখানে কোনো সমস্যা দেখা যায় না। আমরা রাষ্ট্রের কাছে ন্যায্য দাবি জানিয়েছি, অথচ গতকাল শাহবাগে আমাদের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে।”


প্রসঙ্গত, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দশম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  দশম গ্রেড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close