বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনীতে রেললাইনের ফিশপ্লেট বিচ্ছিন্ন করে নাশকতার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:১৫ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ১০:৪৫ PM

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে ফিশপ্লেট বিচ্ছিন্ন করে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ নভেম্বর) জেলার দক্ষিণ সহদেবপুর এলাকায় এ নাশকতার অপচেষ্টা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা বেশকিছু নাট খুলে ফিশপ্লেট আলাদা করে সিগন্যাল বাতির সাথে বাঁকা করে বেঁধে দেয়। খবর পেয়েই জিআরপি, পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ করায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয়রা জানায়, গেটম্যান আমিনুল ইসলাম সকালে দায়িত্ব পালনে গিয়ে রেললাইনের ওপর এক টুকরো কাপড় ও খুলে ফেলা রেল বিট দেখতে পান। তাৎক্ষণিক তিনি বিষয়টি রেল পুলিশকে অবহিত করলে দেড়ঘণ্টা মেরামতকাজ করে লাইন সচল করা হয়।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনী রেলস্টেশন থেকে প্রায় ১ হাজার ৫০০ মিটার দূরে দক্ষিণ সহদেবপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় রাতের আঁধারে রেলপথের যন্ত্রাংশ খুলে ফেলে দুর্বৃত্তরা। তারা রেলপথের আপলাইনে ৮৯ দশমিক শূন্য ১ অংশে একটি রেল বিটের ফিশপ্লেট, ছয়টি নাট, ২০টি কার্ড স্লিপার ও ৪০টি ইআরসি খুলে ফেলে। পরে তারা রেলবিটটি এক ফুট দূরে পাশের সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে পালিয়ে যায় ।

তিনি আরও বলেন, এটি পরিকল্পিত নাশকতার চেষ্টা বলে আমরা ধারণা করছি। দুর্বৃত্তদের এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৭টার বদলে সকাল সোয়া ৯টায় নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরে অতিক্রম করে। এতে যাত্রীদের ভোগান্তি হয়েছে।

এ বিষয়ে ফেনী রেলওয়ের প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার আলম বলেন, এটি নাশকতা অথবা মাদকাসক্তদের কাণ্ড হতে পারে। এ বিষয়ে আমরা লাকসাম জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  ফেনী   রেললাইন   নাশতার   চেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close