বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হোমনায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৬:২৩ PM

কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) সকালে হোমনা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে হোমনা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা মিছিল ও স্লোগান নিয়ে দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হন। এরপর তারা হোমনা পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালী সম্পন্ন করে। র‌্যালীর সমাপ্তি হয় হোমনা পৌর সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতা, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এসময় স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির হাই কমান্ডের প্রতি আহ্বান জানান, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে দলের মনোনয়ন দেওয়ার জন্য।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হোমনা   বিএনপি   উদযাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close