বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগেরহাটে গর্ভবতী গাভী জবাই, মাংস লুটের অভিযোগে চাঞ্চল্য
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম আপডেট: ০৭.১১.২০২৫ ৫:১১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটের শরণখোলায় এক কৃষকের গোয়াল থেকে গর্ভবতী গাভী চুরি করে জবাই করার পর মাংস লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক জানিয়েছেন, দুর্বৃত্তরা গাভীটি জবাই করে তার মাংস ও মাথা লুট করে নিয়েছে এবং চামড়া ও ভুঁড়ি মাঠেই ফেলে দিয়েছে।

ঘটনার খবর শুক্রবার (৭ নভেম্বর) সকালে এলাকায় ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গাভীর মালিক আবুল কালাম তালুকদার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের মতো প্রতিদিনের মতো গাভীটি গোয়াল ঘরে বেঁধে ঘুমাতে গিয়েছিলেন। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর দেখেন, গোয়াল ঘরের তালা ভেঙে গাভীটি চুরি হয়ে গেছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে এলাকাবাসী তাকে জানান, তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি খোলা মাঠে গাভীর ভুঁড়িসহ চামড়া পড়ে রয়েছে। গাভীটি ৬ মাসের গর্ভবতী ছিল।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, দক্ষিণ রাজাপুর গ্রামে গরু জবাই করে মাংস চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। তিনি বলেন, “পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   গর্ভবতী গাভী   জবাই     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close