বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরিয়ায় বিমানঘাঁটিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১:১৫ AM

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি বিমানঘাঁটিতে সামরিক উপস্থিতি গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ইসরাইলের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি কার্যকর করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ওয়াশিংটন, আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সেখানে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে দেশটি। 


বৃহস্পতিবার (৬ নভেম্বর) রয়টার্সকে একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।


সূত্রগুলো জানায়, দামেস্কে মার্কিন সামরিক উপস্থিতির এই পরিকল্পনা এখনো প্রকাশ্যে জানানো হয়নি। এটি বাস্তবায়িত হলে সিরিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে—বিশেষ করে ইরানের ঘনিষ্ঠ মিত্র সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার নতুন কৌশলগত সম্পর্ক গড়ে উঠবে।


দক্ষিণ সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ এলাকায় ঘাঁটিটি স্থাপন করা হবে, যেখান থেকে একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের পরিকল্পনা রয়েছে। এই অঞ্চলটি মূলত ইসরাইল ও সিরিয়ার মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত ঠেকাতে কাজ করবে। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যস্থতায় সম্পন্ন হচ্ছে।


আগামী সোমবার হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি হবে ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিরিয়ান প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফর।


রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইসরাইল-সিরিয়া নিরাপত্তা চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে এই ঘাঁটি ব্যবহার করবে। ঘাঁটির প্রস্তুতি সম্পর্কে তিনজন উচ্চপর্যায়ের কর্মকর্তা—দুজন পশ্চিমা ও একজন সিরিয়ান প্রতিরক্ষা কর্মকর্তা—এ তথ্য নিশ্চিত করেছেন।


ঘাঁটির বিষয়ে মন্তব্যের অনুরোধে পেন্টাগন ও সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সিরিয়ার প্রেসিডেন্সি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো প্রশ্নের উত্তর দেয়নি।


একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন,“আইএসআইএস দমনে কার্যকর পদক্ষেপ নিতে আমরা সিরিয়ায় সম্ভাব্য বিকল্পগুলো মূল্যায়ন করছি। তবে আমাদের বাহিনীর অবস্থান বা কার্যক্রম সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা হবে না।”


নিরাপত্তার কারণে ওই কর্মকর্তা ঘাঁটির নাম ও অবস্থান প্রকাশ না করার অনুরোধ জানান, যা রয়টার্স মেনে নেয়।


একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা জানান, গত দুই মাস ধরে পেন্টাগন ঘাঁটিটি প্রস্তুত করার কাজ জোরদার করেছে। এর মধ্যে রয়েছে দীর্ঘ রানওয়ে নির্মাণ, যা ইতিমধ্যেই তাৎক্ষণিক ব্যবহারের উপযোগী অবস্থায় রয়েছে।


সূত্র: রয়টার্স


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সিরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close