প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:৪২ পিএম

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স দেশের মানুষকে সতর্ক করে জানিয়েছে, সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনা সম্প্রতি বেড়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা প্রকাশ করে। বিজ্ঞপ্তিটি পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে অর্থ দাবি করছে। তবে আইডিতে কোনো বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানেই মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে ধারণা করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কেউ যদি এ ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে