বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নওগাঁয় জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা হারুন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চা স্টল থেকে বাড়ি ফেরার পথে নিহত গোলামের ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত গোলামকে স্থানীয়রা নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার আহম্মেদ বলেন, “রোগীর বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

স্থানীয়রা জানায়, গোলাম স্থানীয় জমি ক্রয়ের কাগজপত্র বিষয়ে ভালোভাবে জানতেন। সম্প্রতি আফজাল নামে একজন ব্যক্তি হারুনের দুই ভাই আজাদ ও আজম থেকে কিছু জমি ক্রয় করেন। সেই জমি নিয়ে আফজাল ও হারুনের মধ্যে বিরোধ দেখা দেয়। গোলাম আফজালের পক্ষে নওগাঁ আদালত এলাকায় এক আইনজীবীর চেম্বারে আলোচনায় অংশ নেন। স্থানীয়রা জানান, আলোচনায় গোলামের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে হারুন তাকে হুমকি দেন।

প্রায় দেড় মাস পর বুধবার রাতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। হামলার পর স্থানীয়রা হারুনকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। বর্তমানে হারুন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, “ঘটনার সঙ্গে জড়িত হারুনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” নিহতের পরিবারের সদস্যরা এই ঘটনার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   জমি   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close