বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       
ট্রলারসহ ৬ বাংলাদেশি জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:৪৭ AM আপডেট: ০৬.১১.২০২৫ ১:৫০ এএম

মাছ শিকারের পর ফেরার পথে কক্সবাজারের টেকনাফে নাফনদী মোহনায় একটি ট্রলারসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।


বুধবার (৫ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে শাহপরীর দ্বীপের গোলার চরের কাছে বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায়। অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন মো. আয়াছ, মো. ইয়াছিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন জেলেদের ক্যাম্পের বাসিন্দা।


টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানিয়েছেন, বিকেলে আবদুল মতলবের মালিকানাধীন ট্রলারটি মাছ শিকারের পর টেকনাফে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আরাকান আর্মির সদস্যরা ট্রলারে থাকা ছয় জেলেকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় ট্রলারের মালিক ও জেলেরা আতঙ্কিত রয়েছেন।


মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করেছে। টহলের সময় তারা আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করা বাংলাদেশি ট্রলারগুলো শনাক্ত করে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করা হয়েছিল এবং পরবর্তীতে মুক্তি দেওয়া হয়।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, “একটি ট্রলারসহ ছয় জেলেকে ধরে নেওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


বিজিবি জানায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩০০ জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ২০০ জন জেলে অপহৃত হয়েছেন। বিজিবির সহায়তায় তাদের মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা হয়। বর্তমানে ১০০ জন জেলে এখনও আরাকান আর্মির হেফাজতে রয়েছেন, যার কারণে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ






আরও সংবাদ   বিষয়:  আরাকান আর্মি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close