বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন। 

আজ বুধবার (০৫ নভেম্বর) বিকেলে ড. ফেরদৌস রহমান নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আমি চাপ নিতে পারব না। আমি গতকালকেই অপারগতার কথা জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ হওয়ার এক মাস আগেই আমি দায়িত্ব ছেড়ে দিই। 

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, কেউ কমিশনে থাকতে চান না। তবে আশা করি ভিসি স্যার সবাইকে রাজি করাবেন। 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬ তম জরুরি সিন্ডিকেট সভায় ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্যান্য সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহ্সীনা আহসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হাসান আলী। 



স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  ব্রাকসু   প্রধান   নির্বাচন   কমিশনার   পদত্যাগ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close