জনপ্রিয় বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। নানা সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নেটিজেনরা বলছেন মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম।
অতীতের সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, “একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।”
পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তিনি বলেন, “সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।”
মালাইকা আরো বলন, “পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী।”
সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, “আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।”
উল্লেখ্য, মালাইকা যার প্রেমে পড়েছেন, তিনি হিরে ব্যবসায়ী, নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় উনিশ বছর।
এদিকে মালাইকার এই ছবিকে ঘিরে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সামজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির পক্ষে এবং বিপক্ষে নানা পোস্ট ও মন্তব্য করে যাচ্ছেন।