বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর পা বিচ্ছিন্ন
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১০:২৯ পিএম
যশোরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর পা বিচ্ছিন্ন

যশোরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর পা বিচ্ছিন্ন

যশোরের সতীঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমনা (৩৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে এবং ওই স্থানে একটি স্পিডব্রেকার স্থাপনের দাবিতে উত্তেজিত জনতা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সতীঘাটার কামালপুর মসজিদ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাফায়াত হাসান আবিরকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন তার মা সুমনা। রাস্তার পাশ দিয়ে হেঁটে কামালপুর মসজিদ মোড়ে পৌঁছালে মনিরামপুর দিক থেকে আসা ‘আর রহমান’ পরিবহনের একটি ট্রাক (যশোর-ট ১১-৩৪৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনার ডান পা বিচ্ছিন্ন হয় এবং তিনি মারাত্মক আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহত সুমনা সতীঘাটা কামালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর স্ত্রী এবং প্রয়াত মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন (মোল্লা বিডিআর) এর পুত্রবধূ।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা স্পিডব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে আগামী এক সপ্তাহের মধ্যে স্পিডব্রেকার নির্মাণের আশ্বাস দেন এবং অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন সুমনার জ্ঞান ফেরেনি এবং তার অবস্থা আশঙ্কাজনক।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close