বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
লাইসেন্স ছাড়াই ১২ বছর ধরে ড্রেজার ব্যবসা!
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ৮:০৯ PM
লাইসেন্স ছাড়াই ১২ বছর ধরে ড্রেজার ব্যবসা!

লাইসেন্স ছাড়াই ১২ বছর ধরে ড্রেজার ব্যবসা!

মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহনের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালালেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বালু ব্যবসায়ীরা বহাল তবিয়তে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখপুর নদীর বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ড্রেজার ঘাট। এসব ড্রেজারের মাধ্যমে প্রতিদিন শত শত ঘনফুট বালু উত্তোলন করে ট্রলার ও ট্রাকে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এ অবৈধ বালু উত্তোলন ও বাণিজ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত কিছু প্রভাবশালী ব্যক্তি। তাদের মধ্যে মো. তনাই মোল্লা নামে একজনের নাম সবচেয়ে বেশি শোনা যায়। অভিযোগ রয়েছে, তিনি প্রায় ১০ থেকে ১২ বছর ধরে কোনো সরকারি লাইসেন্স ছাড়াই ড্রেজার পরিচালনা করে আসছেন।

লাইসেন্স আছে কিনা জানতে চাইলে তনাই মোল্লা সাংবাদিকদের উদ্দেশে বিরক্তি প্রকাশ করে বলেন, “অনুমতি কার কাছে থেকে নিবো? বড় বড় সাংবাদিকরাও আমার কাছে আসে, চা খায়। আপনারা মনে করলে মামলা করেন।”

তিনি আরও বলেন, “আমি ১২ বছর ধরে ড্রেজার ব্যবসা করি। আমার নদী খননের জন্য কাটার ড্রেজার চলে মাদারীপুরের ভেতরে। শেখপুর নদীতে শুধু আনলোড হয়।”

এ বিষয়ে জানতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বর্তমানে সরকারি প্রশিক্ষণে রয়েছি। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) দেখছেন।” তবে এসিল্যান্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

স্থানীয়রা বলেন, মাঝে মধ্যে প্রশাসনের অভিযান হলেও পরবর্তীতে আবার আগের মতোই বালু তোলা শুরু হয়। তাই তারা টেকসই ও নিয়মিত তদারকি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

ইউএনওকে কল দেয়া হয়েছিল। তিনি ঢাকায় ট্রেনিং এ আছেন।

উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী লাইসেন্স ছাড়া নদী থেকে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শিবচর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close