সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
জবি শিবিরের মেরিট অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত সংস্কৃতি অঙ্গনের তিন বিভাগ
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিতে ছাত্রশিবির ‘কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড’ দিলেও এই সম্মাননার তালিকায় জায়গা হয়নি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি অঙ্গনের তিন বিভাগের কোনো শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ের সংগীত, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশ বিভাগের মেধাবী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড তালিকার বাইরে রাখার অভিযোগে শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি। 

গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের সকল বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় ‘কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড’। তবে এ তালিকায় সংগীত, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের কোনো শিক্ষার্থীর নামই পাওয়া যায়নি বলে জানা যায়।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “তারা আল্টিমেটলি প্রমাণ করে দিলো যে তারা ভোট ব্যাংকের রাজনীতি করে। ভোট ছাড়া তাদের কোনো লেনাদেনা সাধারণ শিক্ষার্থীদের সাথে নেই। তাদের এই ভন্ডামির মুখোশ, তাদের এই স্বার্থচরিত্র এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পেয়েছে।”

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মো. ইমাম হোসেন বলেন, “ছাত্রশিবির কাকে বৃত্তি দিবে বা না দিবে সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে কলা অনুষদের বিভাগগুলোকে তালিকার অন্তর্ভুক্ত না করাটা নিন্দনীয় এবং তা প্রকাশ্যে বৈষম্যতা এবং স্বল্পজ্ঞানের প্রকাশ্য-প্রমান। নাট্যকলা, সংগীত ও ফিল্ম এ্যান্ড টেলিভিশন বিভাগগুলো বিশ্ববিদ্যালয়ের বাহিরের নয়। এসব কাজ করে এসব সাংস্কৃতিক বিভাগগুলো সমাজ থেকে আলাদা করে দেয়ার প্রয়াসমাত্র। অথচ কবি মতিউর রহমান একজন কবি, সংস্কৃতিমনা। যার গজল ও গান বিভিন্ন রাগ ব্যবহার করে গাওয়া হয়।”

জবি শাখা ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “আমাদের ওপেন রেজিস্ট্রেশন ছিল। আমরা কাউকে রেজিস্ট্রেশন করার জন্য জোর করিনি। যারা নিজ ইচ্ছায় আসছে আমরা তাদের এওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছি। আমরা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য গুগল লিংক দিয়েছিলাম এবং আমরা ক্যাম্পাসে ব্যানারও দেয়া হয়েছিল। হয়তো কোনো একটা ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন করেনি। আমাদের টিম এটা খেয়াল করেনি। তবে অধিকাংশ বিভাগের লোকজন আসছে প্রোগ্রামে। এছাড়াও ফিল্ম এন্ড টেলিভিশন থেকে একজন আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close