বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১:৪৪ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে ঢাকা-৬ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

স্ট্যাটাসে ইশরাক লেখেন, “আলহামদুলিল্লাহ।

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ঢাকা-৬ আসন (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালি আংশিক ও বংশাল আংশিক) থেকে আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।”

দল থেকে মনোনয়ন পাওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ইশরাক আরও লেখেন, “পুরান ঢাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি দলকে উপহার দেওয়ার পাশাপাশি যেখানে প্রয়োজন, বিএনপির অন্যান্য প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে তাদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ।

আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত, কারণ দেশনায়ক তারেক রহমান আমাকে সরাসরি বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। তাই এই সুযোগকে কোনো পুরস্কার হিসেবে নয়, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করছি।”

বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে ইশরাক হোসেন আরও লেখেন, “ইতিহাসের একটি বিশেষ মুহূর্তে এই দায়িত্ব বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য নেতাকর্মী এবং জনগণের সহযোগিতা কামনা করছি।”

ইশরাক হোসেন এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারের জাতীয় নির্বাচনে তাকে পুনরায় সামনে আনায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।



স্বদেশ প্রতিদিন / কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মনোনয়ন   ইশরাকহোসেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close