বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
ইউএনও'র নিরাপত্তায় নিযুক্ত আনসারের কক্ষে দুম্বার মাংস
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:১৭ AM

সৌদি সরকারের দেওয়া দুম্বার মাংস কুড়িগ্রামের চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে এবং তার নিরাপত্তায় থাকা আনসার সদস্যেদের বাসায় একটি কক্ষের ভিতর রাখার অভিযোগ উঠেছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধা সাড়ে সাত টার দিকে এ ঘটনা ঘটে।  ওই মাংস রাতে জুলাই যোদ্ধাদের বাড়ীতে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।

জানা গেছে, রোববার রাতে সৌদি সরকারের দেয়া ৩৩ কার্টুন দুম্বার মাংস উপজেলা পরিষদে পৌছে। এরপর সেগুলি রাতেই বিভিন্ন জায়গায় পৌছে দেয়া হয়। সোমবার রাতে সেই মাংস উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের গেটের ভিতরে এবং তার নিরাপত্তায় থাকা আনসার সদস্যেদের বাসায় একটি কক্ষের ভিতর রাখাতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, পিআইও অফিসের তিনজন স্টাফ প্রথমত আলাদা বস্তায় কয়েকটি প্যাকেট নিয়ে পরিষদ থেকে বের হওয়ার সময় স্থানীয়দের দেখে আবার ফেরত গিয়ে ইউএনও'র গেটের ভিতরে রাখেন। ঘটনাস্থলে উপস্থিত হলে পিআইও অফিসের তিনজন স্টাফকে চোখে পরে। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়েন। 


অপরদিকে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, চরের কিছু মাদ্রাসাকে দেয়া হয়নাই ওনারা কালকে আসবেন। আর আমাদের (জুলাই যোদ্ধা)  আহত যারা আছে তাদেরটা আমি আসলেই পাঠাবো আজকে। আরেক প্রশ্নে ইউএনও বলেন, আমি বের করতে বলেছি, আপনি আহতদের সঙ্গে কথা বলেন, আমরা বাইরের কাউকে দেই নাই।  


স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:   আনসার   কক্ষে   দুম্বার   মাংস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close