বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মালদ্বীপে 'জেন জি' থেকে সব প্রজন্মের জন্য ধূমপান নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:১২ পিএম আপডেট: ০৩.১১.২০২৫ ৫:১৭ PM

মালদ্বীপ সরকার দেশটিতে জন্ম নেওয়া জেনারেশন জেড প্রজন্ম থেকে শুরু করে ভবিষ্যতের সব প্রজন্মের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে। নতুন আইনে বলা হয়েছে— ২০০৭ সালের জানুয়ারির পর যাদের জন্ম, তারা কেউই তামাকজাত কোনো পণ্য ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা সিগারেট, ভ্যাপ, ই-সিগারেটসহ সব ধরনের তামাকপণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।


আইন অনুযায়ী, কোনো খুচরা বিক্রেতা ২১ বছরের নিচে কারও কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করলে প্রায় ৩ হাজার ২০০ ডলার জরিমানা করা হবে। বিক্রির আগে অবশ্যই ক্রেতার বয়স যাচাই করতে হবে। পাশাপাশি ২১ বছরের নিচের ব্যক্তিদের তামাক ব্যবসা বা তামাক-সম্পর্কিত বাণিজ্যিক কাজে যুক্ত থাকাও নিষিদ্ধ।


এছাড়া, নতুন আইনে সব ধরনের তামাক বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা হয়েছে। ১ নভেম্বর থেকে কার্যকর এই আইন পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।


মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ এ উদ্যোগকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এটি সাহসী ও তথ্যনির্ভর এক সিদ্ধান্ত— যা মাদকচক্র ভাঙা, রোগ প্রতিরোধ এবং তরুণ প্রজন্মের জন্য সুস্থ ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।”


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে অসুস্থতা ও অকালমৃত্যুর অন্যতম কারণ ধূমপান ও পরোক্ষ ধূমপান। এজন্যই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু গত বছর ধূমপানবিরোধী কর্মসূচি হাতে নেন, যার অংশ হিসেবে ই-সিগারেট ও ভ্যাপ নিষিদ্ধ করা হয় এবং তামাকজাত পণ্যের ওপর করও দ্বিগুণ করা হয়।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশা, নতুন এই আইন জনস্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখবে এবং মালদ্বীপকে একটি ধূমপানমুক্ত প্রজন্মের দিকে এগিয়ে নেবে।


সূত্র: দ্য গার্ডিয়ান


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  মালদ্বীপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close