জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যিনি নিজের ব্যক্তিগত জীবন ও সাহসী লাইফস্টাইলের কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।
এবার তিনি সমালোচনার মোকাবিলা নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, নেটিজেনদের প্রশংসা বা সমালোচনা তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না।
সমালোচনা বা প্রশংসা, দুটোরই জীবনে প্রভাব সীমিত উল্লেখ করে তিনি বলেন, “নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য বজায় রাখাই মূল নীতি আমার।”
এই সাক্ষাৎকারে নেটিজেনদের সমালোচনামূলক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী ভাবনা অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। নামহীন ও ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনার বিষয়ে।
তিনি বলেন, “যারা নিজেদের পরিচয় গোপন রেখে মন্তব্য করে, তাদের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ নয়।”
আমার কিছু যায় আসে না উল্লেখ করে ভাবনা বলেন, “একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই। প্রোফাইলে ঢুকে আপনি তখন দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী যায় আসে?”
এদিকে এই অভিনেত্রীর এমন মন্তব্যে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা ভাবনার এমন মন্তব্যের পক্ষে এবং বিপক্ষে নানা পোস্ট ও মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।