
বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও সহজ ও সম্পূর্ণ কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এই নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়েছে।
প্রধান নির্দেশনাসমূহ:
অনলাইন আবেদন বাধ্যতামূলক: পাসপোর্টের আবেদন শুধুমাত্র অনলাইনে পূরণ ও জমা দিতে হবে। সত্যায়িত কাগজপত্র বা আলাদা ছবি জমা দেওয়ার প্রয়োজন নেই।
পরিচয়পত্র ব্যবহার: আবেদনের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার বাধ্যতামূলক। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর আবশ্যক।
বয়সভিত্তিক দলিল ১৮ বছরের নিচে কেবল BRC, ১৮–২০ বছর বয়সে NID অথবা BRC, ২০ বছরের ঊর্ধ্বে কেবল NID (বিদেশ থেকে আবেদন করলে BRC গ্রহণযোগ্য)।
আবশ্যিক ঘর পূরণ: আবেদন ফরমের তারকা (*) চিহ্নিত সব ঘর পূরণ করা বাধ্যতামূলক।
ঠিকানা অনুযায়ী আবেদন: আবেদন সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট: ১৮ বছরের নিচের আবেদনকারীদের জন্য ৫ বছরের মেয়াদ ও ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে।
পেশাজীবীদের সনদ: ডাক্তার, প্রকৌশলী, ড্রাইভার ইত্যাদির প্রাসঙ্গিক সনদ অনলাইনে আপলোড করতে হবে।
সরকারি কর্মচারীদের দলিল: GO, NOC, PRL আদেশ বা পেনশন বই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে।
বিবাহ সংক্রান্ত দলিল: প্রয়োজন অনুযায়ী বিবাহনামা, নিকাহনামা বা তালাকনামা জমা দিতে হবে।
জরুরি আবেদনের জন্য: পুলিশের ক্লিয়ারেন্স সনদ আবশ্যক।
পাসপোর্ট পাওয়ার সময়সীমা অতিজরুরি: ২ কর্মদিবস, জরুরি: ৭ কর্মদিবস, রেগুলার: ১৫ কর্মদিবস।
অন্যান্য নির্দেশনা:
আবেদনের সময় মূল দলিল (NID, BRC, অন্যান্য প্রয়োজনীয় সনদ) সঙ্গে রাখা বাধ্যতামূলক।
৬৫ বছরের বেশি বয়সীদের জন্য পূর্বের মেয়াদ সীমা শিথিল করা হয়েছে।
৬ বছরের নিচের শিশুদের জন্য ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা ৩R সাইজের ছবি আবশ্যক।
নতুন এই নির্দেশনার ফলে ই-পাসপোর্ট প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল ও সময় সাশ্রয়ী হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে