প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৯:২০ পিএম

আশুগঞ্জে ১০ জন শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার উপহার প্রদান
ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল ও আশুগঞ্জ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোবারক হোসাইনের সমর্থনে ১০ জন শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার উপহার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ রবিবার (২নভেম্বর) সকালে কামাউড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)এর ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর,আব্দুল্লাহ আল আরিফ।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. মোবারক হোসাইন। বিশিষ্ট মুরব্বি আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান ভুইয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইব্রাহিম খলিল, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনে সেক্রেটারি মো. আক্তার হোসেন, দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি শওকত আলী, কামাউড়া উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা ইব্রাহিম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হক জাবেদ মুন্সী প্রমুখ।