সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন পরিদর্শনে বিমান বাহিনী ও ইউএসটিসি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১১:১৮ AM

বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি)-এর একটি প্রতিনিধি দল বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেছে। সফরকালে ইউএসটিসির শিক্ষার্থীরা স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তির বাস্তব প্রয়োগ ও আধুনিক চ্যালেঞ্জ নিয়ে একটি তথ্যবহুল ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেয়।

সেশনে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি জ্ঞান বিনিময়, উদ্ভাবন ও একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, এসব উদ্যোগ বাংলাদেশের উন্নত যোগাযোগ প্রযুক্তি খাতে অবস্থানকে আরও শক্তিশালী করবে। তরুণ গবেষক ও পেশাজীবীদের বাস্তব সমস্যাভিত্তিক গবেষণায় যুক্ত হয়ে দেশের স্যাটেলাইট যোগাযোগ খাতে অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বিএসসিএলের সহকারী ব্যবস্থাপক (সহকারী আরএফ ইঞ্জিনিয়ার) সাদমান আল ফারাবি ও সহকারী ব্যবস্থাপক (সহকারী আরএফ ইঞ্জিনিয়ার) মিজানুল হক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। এতে গ্রাউন্ড স্টেশন পরিচালনা, সিগন্যাল প্রক্রিয়াকরণ ও রিয়েল-টাইম লিংক মনিটরিংসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়।

ইন্টারঅ্যাকটিভ এই সেশন তত্ত্ব ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করেছে। অংশগ্রহণকারীরা আধুনিক স্যাটেলাইট নেটওয়ার্কের প্রযুক্তিগত ও কার্যগত দিক সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন   ইউএসটিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close