সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন ফেনী'র বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম

সাগর-রুনি হত্যা মামলার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী।

শনিবার (১'লা নভেম্বর) ফেনী কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময় সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী ও ড্যাব ফেনী জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোবারক হোসেন দুলাল।

সাগর-রুনি হত্যা মামলার বিচার'সহ ২১ দফা দাবি নিয়ে এসময় সাংবাদিকদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, এসএ টিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, স্বদেশ পত্রের সম্পাদক এন.এন জীবন, আমার বার্তা প্রতিনিধি সাঈদ খান, এশিয়ান টিভি প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, জিটিভি প্রতিনিধি জসিম ফরায়েজী, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম, নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক আলোকিত গণমাধ্যম প্রতিনিধি আবুল হোসেন রিপন, মানবকন্ঠ প্রতিনিধি এম. এম. রহমান সোহেল, ভোরের আকাশ প্রতিনিধি তানজিদ শুভ, সোনাগাজী রিপোর্টাস ইউনিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, দেশের পত্রের প্রতিনিধি আনোয়ার হোসেন, সোনালী কন্ঠ প্রতিনিধি রুমি রহমান, নির্ভীক প্রতিনিধি তানভীর হামজা।

এসময় বক্তারা বলেন, সাগর-রুনি হত্যার বিচার ১৩ বছরেও হয়নি, এটি রাষ্ট্র ও বিচারব্যবস্থার জন্য কলঙ্কজনক। সাংবাদিকদের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, ন্যায্য বেতন এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে ওয়েজ বোর্ড বাস্তবায়ন জরুরি। সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা-হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, সংবাদমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হয় না। সঠিক তথ্যপ্রবাহ ও সংবাদ পরিবেশনে অনুকূল পরিবেশ গড়ে তুলতে রাষ্ট্র, সমাজ ও প্রশাসনের ইতিবাচক ভূমিকা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন বলেন, আজ আমরা এখানে কোনো ব্যক্তি বা সংগঠনের স্বার্থে নয়, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষার জন্য দাঁড়িয়েছি। ১৩ বছরেও সাগর-রুনি হত্যা মামলার বিচার না হওয়া রাষ্ট্র ও বিচারব্যবস্থার জন্য লজ্জার। সাংবাদিকের কলম শক্তিশালী, কিন্তু তাদের পরিবার ক্ষুধার সাথে লড়াই করতে পারে না। তাই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এখন সময়ের দাবি। সংবাদমাধ্যমকে দুর্বল করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  ২১দফা   সাংবাদিক   ইউনিয়ন   বিক্ষোভ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close