বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      
নরসিংদীতে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১:৩০ পিএম

ধর্মীয় চেতনাকে জাগ্রত করে ইসলামি আদর্শ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নরসিংদীর শিবপুরে “পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ নরসিংদী জেলা শাখা কর্মী গ্রুপ এ জলসার আয়োজন করে।

বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মোঃ আলী হোসেন আকন্দের সভাপতিত্বে ও মাওলানা মোঃ মহসীন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও নরসিংদী জেলা কর্মী গ্রুপের কর্মী প্রধান মোঃ শফিউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম মৃধা।

এসময় বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব মাঈনুদ্দিন আহম্মদ জালালাবাদী, মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক ওসমানী, মুফতি মাসুদুর রহমান হামিদী, আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি হাসান সিরাজী, মাওলানা জাহিদ হাসান জাকির ও মাওলানা মোঃ মহসীন আলী সহ দেশ বরেন্য ওলামায়ে কেরামগন ইসলামের দাওয়াত, নৈতিকতা, মানবকল্যাণ এবং নবী করিম (সঃ)-এর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি  ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইসলামই একমাত্র শান্তির পথ উল্লেখ করে খাজা বাবা ফরিদপুরির খাস মহব্বত দিলে পয়দা করে অন্তরাত্মাকে আল্লাহর নূরের তাজাল্লীতে আলোকিত করার আহ্বান জানান। 

এসময় বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মোঃ জসীম উদ্দিন জুয়েল, নাসিমুল গণি জুয়েল, মোঃ আবুল হোসেন, মোঃ শহীদুল্লা বাবু, মোঃ খায়রুল আলম ভুইয়া, শাহাদাত হোসেন রাজন ও মোঃ তানিন ভুইয়াসহ ভক্ত, আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে জলসাস্থল মিলনমেলায় পরিণত হয়।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   আজিমুশ্বান   ইসলামী   জলসা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close