বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
নাঙ্গলকোটের ঢালুয়ায় জামায়াতের সমাবেশে নারীদের ঢল
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ২:১২ AM

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের আয়োজনে মহিলা সমাবেশ শুক্রবার সকালে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের ঢল নামে। 

ঢালুয়া ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াত মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা মহিলা বিভাগ সেক্রেটারি মন্জুমা বিনতে সাদিক।

ঢালুয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি ফয়সাল আহমেদ শাকিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা ইয়াছিন মজুমদার, ওলামা বিভাগ সভাপতি  মাওলানা আবুল হাশেম মোল্লা।

সমাবেশে উপস্থিত ছিলেন বক্সগঞ্জ মডেল কলেজ অধ্যক্ষ রুহুল আমিন, জামায়াতে ইসলামী আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সভাপতি মাস্টার মাহবুবুল হক মজুমদার, ঢালুয়া সিনিয়র মাদরাসা সভাপতি  মাওলানা মকবুল আহমেদ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন জামায়াত সহকারী সেক্রেটারি আ ন ম নুরুন নবী, জামায়াত নেতা আজম ওবায়েদ উল্লাহ, নুরুল কবির সুফল, তাজুল ইসলাম প্রমুখ। 

মহিলা সমাবেশে প্রায় দুই হাজার মহিলার উপস্থিতিতে প্রধান অতিথি ইয়াছিন আরাফাত বলেন- "দেশের ক্রান্তিকালে আমার মা-বোনদের দোয়ার বদৌলতে আমরা আজকে এমন পরিবেশ পেয়েছি সুতারং  আগামীতে আপনারা  ইসলামের পক্ষে ভোট দিবেন। জামায়াত বিজয়ী হলে আমরা নারীর অধিকার নিশ্চিতে নিরলস কাজ করে যাবো ইনশাআল্লাহ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close