সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:৪৭ পিএম
আটক রমজান কাজী

আটক রমজান কাজী

যশোরের বাঘারপাড়া উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দাদাকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। ঘটনাটি উপজেলার জামদিয়া ইউনিয়নের বারবাগ গ্রামের। আটক রমজান কাজী ওই গ্রামেরই শাহাদাৎ কাজীর ছেলে।

স্থানীয়রা ও শিশুর পরিবার জানান, ওই শিশুটি তার বাবা-মায়ের কাছে নড়াইলে থাকে। ১০/১২ দিন আগে রমজান নড়াইলে গিয়ে শিশুটিকে নিয়ে আসেন। গত ২৮ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে রমজান শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে ৩০ অক্টোবর বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটির বাবা-মা পুলিশকে জানায়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ তাইজুল ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে থানায় মামলা রেকর্ড হয়েছে এবং দাদাকে আটকও করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  যশোর   ৯ বছর   শিশু   ধর্ষণ   অভিযোগ   দাদা আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close