বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘বিএনপি-আ. লীগ বলয় ভেঙ্গে বিএনপি-জামায়াত দ্বিদলীয় বলয় তৈরির চেষ্টা চলছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:১৯ পিএম আপডেট: ৩১.১০.২০২৫ ৫:২৩ PM
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ইতিহাসের দুর্ভাগ‍্যজনক উপাখ্যান হলো এ মাটিতে নবাব সিরাজদ্দৌলার যেমনি জন্ম হয়েছে তেমনি মীর জাফরের জন্মও এখানে। ইয়াহিয়ার মত স্বৈরশাসককে উৎখাত করার পর জনপ্রিয় নেতা শেখ মুজিবের মধ‍্যে ইয়াহিয়ার চরিত্রের পুণরুত্থান ঘটেছে। আগে রাজনীতি ছিল বিএনপি-আওয়ামী লীগ দ্বিদলীয় বলয়ে আবদ্ধ। আওয়ামীলীগের পতন হতে না হতে সে বলয় ভেঙ্গে এখন বিএনপি-জামায়াত দ্বিদলীয় বলয় তৈরির চেষ্টা চলছে। দ্বিদলীয় রাজনীতির বলয় ভেঙ্গে নতুন বহুমাত্রিক রাজনৈতিক শক্তি বা জোটের আত্মপ্রকাশ না ঘটলে ফ‍্যাসিবাদের বিলোপ সম্ভব নয়। 

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। প্রধান আলোচক ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এবি পার্টির পক্ষ থেকে জেএসডি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মজিবুর রহমান মঞ্জু শুভেচ্ছা বক্তব‍্যে আরও বলেন, বিএনপি-আওয়ামীলীগের মধ‍্যে একটি পার্থক‍্য হলো আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার জন‍্য দ্বিধাহীন ভাবে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। প্রতিশ্রুতি রক্ষা নিয়ে তাদের কোন দায় বা চিন্তা নেই।

ফলে ছলচাতুরীর আশ্রয় নিয়ে তারা যে কোন পন্থায় ক্ষমতায় চেপে ফ্যাসিবাদ কায়েম করেন। আমরা যে সংস্কার প্রস্তাব নিয়ে ৭/৮ মাস ধরে আলোচনা করছি আওয়ামীলীগ হলে তারা ২ দিন আলোচনার পরই সনদে স্বাক্ষর করে দিতো। 

কিন্তু বিএনপি খালি আলাপ-আলোচনা করে, ক্ষমতায় যাওয়ার আগেই সে ভাবতে ভাবতে সময় কাটায়। ১৫ বছর ধরে এই ভাবনায় তারা ক্ষমতায় আসতে পারছেনা। তিনি বলেন আত্মপর্যালোচনা করে বিএনপির উচিত প্রাগম‍্যটিক হওয়া। বিএনপি যদি অযথা বিতর্কের পথে না ছুটে, সময় নষ্ট না করে যৌক্তিক সংস্কার প্রস্তাবগুলো মেনে নিয়ে সকল দলকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে তাদের ক্ষমতায় যাবার পথ সহজ হয় এবং রাষ্ট্রও নতুন করে ঘুরে দাঁড়ানোর দিশা পায় বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বিএনপি   আওয়ামী লীগ   বলয় ভেঙ্গে   বিএনপি   জামায়াত   দ্বিদলীয়   তৈরির চেষ্টা চলছে   মঞ্জু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close