সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
লিবিয়া থেকে দেশে ফিরল আরও ৩১০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

লিবিয়ার সরকারের সহায়তায় অবৈধ ও অনিয়মিতভাবে দেশটিতে থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে তাদের বহনকারী একটি চার্টার ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রত্যাবাসিতদের মধ্যে দুজন নারীসহ কয়েকজন অসুস্থ এবং অপহরণের পর উদ্ধার হওয়া বাংলাদেশিও রয়েছেন। তবে অধিকাংশই অবৈধভাবে লিবিয়ায় বসবাস করছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের তথ্যমতে, মিসরাতা শহর থেকে ২১১ জন এবং ত্রিপলি থেকে ৯৯ জন অভিবাসী দেশে ফেরেন। চলতি মাসে লিবিয়া থেকে এ নিয়ে মোট তিনটি ফ্লাইটে ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গত দুই বছরে দেশটি থেকে সাত হাজারের বেশি বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে।

বর্তমানে ত্রিপলি ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক আছেন, যাদের দ্রুত দেশে ফেরানোর জন্য কাজ করছে দূতাবাস।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারের পাশে থাকা এবং স্থানীয়ভাবে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  লিবিয়া   বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close