সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
যুবলীগের ব্যানার ছাপার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১২:১৯ AM আপডেট: ৩১.১০.২০২৫ ১২:৪৬ এএম

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার ছাপানোর সময় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩১অক্টোবর) এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। 

আটকরা হলেন ঘোপ সেন্ট্রাল রোডের আই.এন.বি ডিজিটালের মালিক নাহিদ বিল্লাহ ও আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার দেবু প্রশাস বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুল, সাবেক কাউন্সিলর হাজী সুমন, হিটার নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, আব্দুল মান্নান মুন্না, রাজু আহমেদ ও মাহমুদ হাসান লাইফ।

মামলায় উল্লেখ করা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে তারা জানতে পারেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আইসিটি আইন বন্ধের দাবিতে যুবলীগ বিক্ষোভ করবে। সেই বিক্ষোভের ব্যানার তৈরির কাজ চলছিল আই.এন.বি ডিজিটাল নামের প্রিন্টিং প্রতিষ্ঠানে। এ কাজের নেতৃত্বে ছিলেন যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, এই মামলায় দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ও অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।



স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যুবলীগ   ১০জন   বিরুদ্ধে   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close