বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্নাতকের শেষ দিনে দুঃস্থদের খাবার বিতরণে জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৭:১৮ পিএম

দুঃস্থ-অসহায়দের খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে স্নাতকের (সম্মান) শেষ ক্লাসের দিনটিকে স্মরণীয় করে রাখতে এই ব্যতিক্রমী আয়োজন করেন তারা। শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট এলাকার ১৫০ জন অসহায়, দুঃস্থ ও রিক্সা চালক ও শিশুদের মাঝে এই খাবার বিতরণ করেন।

আয়োজক শিক্ষার্থীরা বলেন, আমরা স্নাতক জীবনের শেষ ক্লাসের দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। পুরো অনার্স লাইফটি যেভাবে সুন্দরভাবে শেষ করেছি। একইভাবে শেষ দিনটিও সুন্দরভাবে শেষ করতে চাই। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। এটি সীমিত সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র আয়োজন। অন্যরাও আমাদের অনুসরণ করবে বলে আমরা প্রত্যাশা রাখি।



গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকেরুল ইসলাম বলেন, “আমরা নতুন কিছুর সূচনা করতে চাই। আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগটি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে চাই।”

অপর শিক্ষার্থী অর্পা আসাদ বলেন, “সবাই কালার ফেস্টসহ বিভিন্ন আয়োজন করে স্নাতকের শেষ দিন উদযাপন করে। আমরা নতুন কিছুর সূচনা করতে চাই। আমরা চাই, আমাদের এই উদ্যোগ দেখে যাতে অন্যরা উৎসাহিত হোক।”

অপর শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, “কালার ফেস্ট, র‌্যাগ ডে আমাদের সংস্কৃতি নয়। আমরা চাই, সুস্থ সংস্কৃতির বিকাশ হোক। তাই, এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আমরা আশা রাখি, আমাদের থেকে উৎসাহিত হয়ে অন্যরা আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করবে”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  স্নাতক   খাবার   জবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close