বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
শব্দকুটিরের নতুন নেতৃত্বে নাঈম ও অর্পিতা
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিক্ষা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজতবা ফয়সাল নাঈম, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী অর্পিতা সাহা।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহলুল জান্নাত, সুরাইয়া আমান চৌধুরী(সহ-সভাপতি), জসিম উদ্দিন(সহ-সাধারণ সম্পাদক), আফিয়া আবিদা এশা(সাংগঠনিক সম্পাদক), মাহবুবা ইসলাম মিলি(সহ-সাংগঠনিক সম্পাদক), সুমাইয়া ইসলাম সারা(কোষাধ্যক্ষ), শান্ত রায়(দপ্তর সম্পাদক), অর্পিতা পোদ্দার অর্পণ(সহ-দপ্তর সম্পাদক), মো. শফিউল্লাহ(প্রচার ও মিডিয়া সম্পাদক), নাহিদা আক্তার তাহিয়া(সহ-প্রচার সম্পাদক), মারুফ মজুমদার(আবৃত্তি বিষয়ক সম্পাদক), আবৃতা গুপ্তা (সহ-আবৃত্তি বিষয়ক সম্পাদক), জান্নাতুল মাওয়া তামান্না(কর্মশালা বিষয়ক সম্পাদক), মোহাম্মদ ইউসুফ শেখ(প্রকাশনা বিষয়ক সম্পাদক), মো. মারুফ(সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক), মেহরাজ হোসেন রাজু(লেখালেখি বিষয়ক সম্পাদক), জাহিদ হোসেন(সহ-লেখালেখি বিষয়ক সম্পাদক), 
রশিক আন-নূর(পাঠচক্র বিষয়ক সম্পাদক), সাদউল্লাহ (সহ-পাঠচক্র বিষয়ক সম্পাদক), ফারদিন পারভেজ(সদস্য বিষয়ক সম্পাদক), মহি উদ্দিন, মাজেদা বেগম, মোহাম্মদ জুবায়ের(কার্যনির্বাহী সদস্য)।

নতুন সাধারণ সম্পাদক অর্পিতা সাহা বলেন, “শব্দকুটির বিশ্ববিদ্যালয়ের সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের প্রাণের ঠিকানা। এরকম একটি মঞ্চের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আপ্লুত। বিশ্ববিদ্যালয়ে সাহিত্য চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

সভাপতি মুজতবা ফয়সাল নাঈম বলেন, “শব্দকুটির প্রতিষ্ঠার পর থেকেই ক্যাম্পাসে সাহিত্য চর্চা অব্যাহত রেখেছে। অসংখ্য গুণী মানুষ ইতিপূর্বে শব্দকুটিরকে এগিয়ে নিয়েছেন। এখন আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে, আমরা শিক্ষার্থীদের মাঝে সাহিত্য চর্চা আরো বিস্তৃত করার চেষ্টা করব।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শব্দ   কুটির   নেতৃত্ব   নাঈম   অর্পিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close